English / বাংলা
Editorial News 24

দুপুর ১২টার দিকে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মিছিলকারীরা। এ সময় তাঁদের হাতে লগি-বইঠা, রামদা, লাঠিসোঁটা ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়। মিছিল থেকে দলীয় বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, ব্যারিকেড ভেঙে ভাঙচুর

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, ব্যারিকেড ভেঙে ভাঙচুর
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও নামফলক পরিবর্তনের ঘটনাও ঘটেছে।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে আসতে থাকেন। পরে তাঁরা শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন।দুপুর ১২টার দিকে বিসিক ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মিছিলকারীরা। এ সময় তাঁদের হাতে লগি-বইঠা, রামদা, লাঠিসোঁটা ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র দেখা যায়। মিছিল থেকে দলীয় বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। একপর্যায়ে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় পুলিশের একটি সাঁজোয়া যানে লাল রঙের স্প্রে দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন তাঁরা।

এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা হয়।পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধের চেষ্টা করেন মিছিলকারীরা। এ সময় যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর হয় পুলিশ। লঞ্চঘাট এলাকায় প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। লঞ্চঘাট ও বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের মোতায়েন করা হয়। মিছিল ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়লে শহরের বিভিন্ন এলাকার অনেক দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান সাংবাদিকদের বলেন, জেলার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের মিছিল, ব্যারিকেড ভেঙে ভাঙচুর

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0