English / বাংলা
Editorial News 24

জাহাঙ্গীর গেটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন। শনিবার রাত আনুমানিক নয়টার দিকে দ্রতগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় ঘাতক গাড়ি ও এর চালককে আটক করেছে পুলিশ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার রাতে মহাখালীর দিক থেকে জাহাঙ্গীর গেট মোড় ঘুরে যাওয়ার সময় কাভার্ড ভ্যানটি সামনে থাকা মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে ভ্যানের নিচে চলে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই কৌতূহলী পথচারী ও আশপাশে থাকা অন্য মোটরসাইকেল চালকেরা ঘাতক কাভার্ড ভ্যানটি আটকে ফেলেন। এ সময় উত্তেজিত কয়েকজন পথচারী ভ্যানের চালককে মারধর করেন।বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা জানান, ঘটনার পর পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও ট্রাফিক বিভাগের সার্জেন্ট সোহেল রানা জানান, মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যাওয়ার পরও চালক যানটি থামানো বা আরোহীকে বাঁচানোর কোনো তৎপরতা দেখাননি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ব্যস্ততম ওই সড়কে রক্তাক্ত মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন পড়ে থাকায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ দ্রুত দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জাহাঙ্গীর গেটে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0