উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
সরকারের ব্যর্থতার কারণেই আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে উঠেছে এবং সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।সোমবার (১৬ নভেম্বর) রাতে সংসদ অধিবেশন শেষে সংসদ ভবনের টানেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।হাসনাত আবদুল্লাহ প্রশ্ন তোলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগকে সহিংসতা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে কি না। তার অভিযোগ, সরকারের ব্যর্থতার কারণেই দলটি সারা দেশে অস্থিরতা তৈরির সুযোগ পাচ্ছে। এসব সহিংসতার দায়ও বর্তমান সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।এ সময় চলমান গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিয়েও কথা বলেন এনসিপির এই নেতা। শ্রমিকদের সমস্যা নিয়ে সংসদে আলোচনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, শ্রমিকদের সংকট সমাধানে সরকার আন্তরিক নয়। এ কারণেই বিরোধীদের পক্ষ থেকে আনা এ-সংক্রান্ত নোটিশ সংসদের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।হাসনাত আবদুল্লাহ আরও অভিযোগ করেন, সংসদকে পাশ কাটিয়ে সরকার নিজেদের ইচ্ছামতো সব সিদ্ধান্ত নিতে চায়।