English / বাংলা
Editorial News 24

রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে এবং বাড্ডা লিংক রোডে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রাজধানীর তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন, আটক ১


প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

রাজধানীর তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন, আটক ১
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে এবং বাড্ডা লিংক রোডে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পৃথক এসব ঘটনা ঘটে। এর মধ্যে পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

প্রথমে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর থেকেই বাসটি সড়কে দাঁড়ানো ছিল। রাতে দুর্বৃত্তরা এতে আগুন দেয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা একটি বাসে আগুন দিয়েছে, সে বিষয়ে খবর পেয়েছেন তারা। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান জানান, বাড্ডা লিংক রোডে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


রাজধানীর তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন, আটক ১

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর পল্লবী, মহাখালীর তিতুমীর কলেজের সামনে এবং বাড্ডা লিংক রোডে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পৃথক এসব ঘটনা ঘটে। এর মধ্যে পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

প্রথমে রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর থেকেই বাসটি সড়কে দাঁড়ানো ছিল। রাতে দুর্বৃত্তরা এতে আগুন দেয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

এরপর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।সর্বশেষ রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা একটি বাসে আগুন দিয়েছে, সে বিষয়ে খবর পেয়েছেন তারা। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান জানান, বাড্ডা লিংক রোডে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0