English / বাংলা
Editorial News 24

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সড়কে অস্ত্র হাতে মহড়া দেন তারা।

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া


প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সড়কে অস্ত্র হাতে মহড়া দেন তারা।এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন সংগঠনটির নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান তারা। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

এদিকে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। তবে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাদের পথ আটকে দেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সড়কে অস্ত্র হাতে মহড়া দেন তারা।এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন সংগঠনটির নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান তারা। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

এদিকে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। তবে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাদের পথ আটকে দেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0