উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন সড়কে অস্ত্র হাতে মহড়া দেন তারা।এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন সংগঠনটির নেতাকর্মীরা। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটান তারা। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।এদিকে সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়ার খবর পেয়ে জেলা শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। তবে সদর উপজেলার খালেকবাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাদের পথ আটকে দেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।এসব ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।