English / বাংলা
Editorial News 24

বিএনপির নেতাকর্মীদের দাবি, মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন রাজু মোল্লা। তাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।

ফরিদপুরে আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত


প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ফরিদপুরে আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিএনপির নেতাকর্মীদের দাবি, মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন রাজু মোল্লা। তাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।ঘটনার পর হামিরদি ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিএনপির নেতাকর্মীরা।স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে রাজু মোল্লাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

হামিরদি ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন মাতুব্বর জানান, বিভিন্ন এলাকা থেকে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় এসে মহড়া দেন। এ সময় তারা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালান এবং তিনটি মোটরসাইকেলে আগুন দেন। বাড়ি ফেরার পথে রাজু মোল্লাকে একা পেয়ে পিটিয়ে হত্যার পর হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


ফরিদপুরে আওয়ামী লীগের হামলায় কৃষক দল নেতা নিহত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিএনপির নেতাকর্মীদের দাবি, মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন রাজু মোল্লা। তাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।ঘটনার পর হামিরদি ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিএনপির নেতাকর্মীরা।স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে রাজু মোল্লাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

হামিরদি ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন মাতুব্বর জানান, বিভিন্ন এলাকা থেকে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় এসে মহড়া দেন। এ সময় তারা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালান এবং তিনটি মোটরসাইকেলে আগুন দেন। বাড়ি ফেরার পথে রাজু মোল্লাকে একা পেয়ে পিটিয়ে হত্যার পর হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0