উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রাজু মোল্লা নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।বিএনপির নেতাকর্মীদের দাবি, মোটরসাইকেল শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন রাজু মোল্লা। তাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় তার মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা।ঘটনার পর হামিরদি ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিএনপির নেতাকর্মীরা।স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে রাজু মোল্লাকে একা পেয়ে পিটিয়ে হত্যা করেছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।হামিরদি ইউনিয়ন বিএনপির সভাপতি লিটন মাতুব্বর জানান, বিভিন্ন এলাকা থেকে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় এসে মহড়া দেন। এ সময় তারা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালান এবং তিনটি মোটরসাইকেলে আগুন দেন। বাড়ি ফেরার পথে রাজু মোল্লাকে একা পেয়ে পিটিয়ে হত্যার পর হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।