English / বাংলা
Editorial News 24

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মিরপুরে চলন্ত বাসে আগুন, পুড়ে ছাই ইতিহাস পরিবহন


প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মিরপুরে চলন্ত বাসে আগুন, পুড়ে ছাই ইতিহাস পরিবহন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটি পুরোপুরি পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।রাত ৭টা ৪০ মিনিটের দিকে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বাসটি চলন্ত অবস্থায় থাকাকালে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। তবে আগুনের তীব্রতায় বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


মিরপুরে চলন্ত বাসে আগুন, পুড়ে ছাই ইতিহাস পরিবহন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটি পুরোপুরি পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।রাত ৭টা ৪০ মিনিটের দিকে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বাসটি চলন্ত অবস্থায় থাকাকালে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। তবে আগুনের তীব্রতায় বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0