উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটি পুরোপুরি পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।রাত ৭টা ৪০ মিনিটের দিকে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে বাসটিতে আগুন দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, বাসটি চলন্ত অবস্থায় থাকাকালে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। তবে আগুনের তীব্রতায় বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।