মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বরিশালের বাড়ির সামনে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। বাড়িটিকে ‘খুনির বাড়ি’ আখ্যা দিয়ে গেটে ব্যানার ও পোস্টার লাগিয়ে তার বিরুদ্ধে গুম ও হত্যার অভিযোগের বিচার দাবি করেন তারা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর ওই বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় গুমের শিকার দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন।ফিরোজা বেগম জানান, দুই ছেলেকে তুলে নেওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাননি তিনি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। কী অপরাধে তাদের নিখোঁজ করা হয়েছে, সেই প্রশ্নের উত্তর চান তিনি। সন্তানদের ছবি হাতে নিয়ে তাদের সন্ধান এবং ঘটনার বিচার দাবি করে বাড়ির সামনে আহাজারি করেন এই মা।
কর্মসূচির একপর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ ও ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয়। একই সঙ্গে কালো কালি দিয়ে মুছে দেওয়া হয় বাড়ির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। বাড়ির সামনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত ব্যানারও টাঙানো হয়।
ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। বরিশালের ছাত্র-জনতার দাবি, ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিযুক্ত জিয়াউল আহসানের ফাঁসি জনসম্মুখে কার্যকর করতে হবে।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, সাক্ষীদের বক্তব্যে হত্যার সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত উঠে এসেছে। রাষ্ট্রপক্ষের দাবি, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে উল্লেখ করেছেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, র্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সময় বিভিন্ন গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের পর গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।
তথ্যসূত্র: ঢাকা পোস্ট
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন