English / বাংলা
Editorial News 24

নতুন কোচের খোঁজে বিসিবি

এবার কি হতে যাচ্ছে সিমন্সের সমাপ্তি?

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

এবার কি হতে যাচ্ছে সিমন্সের সমাপ্তি?
ছবি: সংগৃহীত

মাঠের পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতার কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তার বিদায় হতে পারে বলে জোর আলোচনা চলছে। একই সঙ্গে নতুন প্রধান কোচ নিয়োগের বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে কঠিন সময় পার করছে বাংলাদেশ। ডারউইন টেস্টের পর থেকে এখন পর্যন্ত ১০টি ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি শান্ত-লিটনরা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজেও বড় ব্যবধানে পরাজিত হয়েছে দলটি।একের পর এক ব্যর্থতার কারণে কোচ ফিল সিমন্সের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। প্রধান কোচ হিসেবে ক্রিকেটারদের কাছ থেকে প্রত্যাশিত জবাবদিহিতা আদায় করতে পারছেন না তিনি—এমন অভিযোগ রয়েছে বোর্ডের নীতিনির্ধারকদের একাংশের।সিমন্সের অধীনে লাল বলের ক্রিকেটে বাংলাদেশের পরিসংখ্যান তুলনামূলক ভালো হলেও সাম্প্রতিক পারফরম্যান্স সন্তোষজনক নয়। সাদা বলের ক্রিকেটেও উল্লেখযোগ্য সাফল্য পাচ্ছে না দল। ফলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত সিমন্স দায়িত্বে থাকবেন বলে আগে যে ধারণা ছিল, সেটি এখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।কয়েক দিন আগে বিসিবি সভাপতি তামিম ইকবালের বক্তব্যেও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। সামনে অনেক কিছুই দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এতে সিমন্সের দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

এদিকে, নতুন প্রধান কোচ খুঁজতে নীরবে কাজ শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে যোগাযোগও হয়েছে বলে জানা গেছে। আলোচনায় রয়েছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জোনাথন ট্রট। পাশাপাশি পাকিস্তানের সাবেক এক কোচ এবং শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক এক অধিনায়ককেও ঘিরে গুঞ্জন রয়েছে।ড্রেসিংরুমে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ক্রিকেটারদের কাছ থেকে সর্বোচ্চ পারফরম্যান্স আদায়ে কঠোর মানসিকতার একজন কোচ চাইছে বোর্ড। সে অনুযায়ী নতুন প্রধান কোচ নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে।

 বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, কোচ নিয়োগের বিষয়টি সরাসরি দেখভাল করছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। বিশ্ব ক্রিকেটে তার পরিচিতি ও বিভিন্ন পর্যায়ে যোগাযোগ থাকায় প্রধান কোচের পাশাপাশি ব্যাটিং কোচ নিয়োগের বিষয়টিও তিনি দেখছেন। ওই কর্মকর্তা বলেন, ‘কোচ ইস্যুতে সবকিছুই সভাপতি দেখছেন। কারণ তার বিশ্বব্যাপী পরিচিতি রয়েছে। সবার সঙ্গে যোগাযোগ ভালো। ট্রটের কথা আমিও শুনেছি। বাকিটা সময় বলবে।’

তবে আসন্ন বিশ্বকাপের আগে নতুন কোচ নিয়োগ দিলে তা কতটা কার্যকর হবে, তা নিয়েও আলোচনা রয়েছে। কারণ গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে ক্রিকেটারদের বাড়তি সময় প্রয়োজন হতে পারে।

এদিকে, দীর্ঘ বিরতির পর আগামীকাল শনিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় অন্যান্য আলোচ্যসূচির পাশাপাশি জাতীয় দলের প্রধান কোচ পরিবর্তনের বিষয়টিও গুরুত্ব পেতে পারে।

তথ্যসূত্র: ঢাকা পোস্ট

আপনার মতামত লিখুন

Editorial News 24

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

এবার কি হতে যাচ্ছে সিমন্সের সমাপ্তি?

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0