English / বাংলা
Editorial News 24

রণধীর জয়সওয়াল আরও বলেন, কোনো নাগরিক ভ্রমণ নথি ব্যবহার করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ পৃথক বিষয়: ভারত

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ পৃথক বিষয়: ভারত
ছবি: ভারত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার সম্ভাবনা এবং ঢাকার পক্ষ থেকে করা প্রত্যর্পণের অনুরোধকে দুটি আলাদা বিষয় হিসেবে দেখছে ভারত। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অবস্থান জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।তিনি বলেন, শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার ইচ্ছা ঢাকার করা প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে এক বিষয় নয়। বাংলাদেশের অনুরোধটি প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে পর্যালোচনা করা হচ্ছে।রণধীর জয়সওয়াল আরও বলেন, কোনো নাগরিক ভ্রমণ নথি ব্যবহার করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা বিষয়। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ভারতের মুখপাত্র এসব কথা বলেন। ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থানের পর আসন্ন বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকারের অবস্থান, তাকে দেশে ফিরিয়ে আনতে হলে ভারতকেই প্রত্যর্পণ করতে হবে।এর আগে মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন সাবেক প্রধানমন্ত্রী।তিনি বলেন, প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য শেখ হাসিনা তার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করতেও বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সেদিন দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দেশে প্রবেশ করলেই গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতো তার ক্ষেত্রেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন।

এদিকে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবেদন জানিয়ে আসছে বাংলাদেশ। বিষয়টি দুই দেশের সম্পর্কের মধ্যে টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে।

সূত্র: রয়টার্স, নিউজ১৮।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ পৃথক বিষয়: ভারত

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0