English / বাংলা
Editorial News 24

বাইরের মানুষের সঙ্গে সাধারণত যোগাযোগ এড়িয়ে চলা এই জনগোষ্ঠীর এমন বিরল উপস্থিতির ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসীরা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসীরা
ছবি: সংগৃহীত

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম বনাঞ্চল থেকে বেরিয়ে এসে খাবার চেয়েছে বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য। বাইরের মানুষের সঙ্গে সাধারণত যোগাযোগ এড়িয়ে চলা এই জনগোষ্ঠীর এমন বিরল উপস্থিতির ছবি প্রকাশের পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

আদিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশে এসব জনগোষ্ঠীর নিরাপদ বসবাস ক্রমেই হুমকির মুখে পড়ছে। নিজেদের ভূখণ্ডে বহিরাগতদের চাপ বেড়ে যাওয়ায় তারা খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়ে থাকতে পারে।বুধবার (১৮ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল বিরল ওই ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির দাবি, এর আগের দিন ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের একটি এলাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর প্রায় ২০ জন সদস্যের দেখা হয়। এ সময় তারা খাবার চান।

সারভাইভাল ইন্টারন্যাশনালের ভাষ্য অনুযায়ী, বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলো সাধারণত বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলে এবং তাদের সঙ্গে স্থায়ী সম্পর্ক গড়ে তোলে না। তবে এর অর্থ এই নয় যে, বাইরের পৃথিবী সম্পর্কে তারা সম্পূর্ণ অজ্ঞাত।সংগঠনটি জানিয়েছে, গত কয়েক দশকে আওয়া জনগোষ্ঠীর সঙ্গে এ ধরনের যোগাযোগের ঘটনা দেখা যায়নি। তাদের ধারণা, নিজেদের বসবাসের এলাকায় বহিরাগতদের ক্রমাগত অনুপ্রবেশের চাপের কারণেই তারা খাবারের জন্য বন থেকে বেরিয়ে আসতে পারে।

এদিকে, ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ঘটনার বিবরণ পর্যালোচনা করা হচ্ছে। এসব দৃশ্যে মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর সদস্যদের একটি গ্রামের সঙ্গে যোগাযোগের চিত্র দেখা গেছে।ফুনাই আরও জানিয়েছে, এমন পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি পরিকল্পনা চালু করা হয়েছে। এর মূল উদ্দেশ্য আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি কমানো। তবে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। এ ক্ষেত্রে দীর্ঘদিনের ‘যোগাযোগ না করার নীতি’ বহাল রাখা হয়েছে।সরকারি সংস্থাটির তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠী উত্তর-পশ্চিম মারানহাও অঞ্চলের একটি তুপি-গুয়ারানি আদিবাসী সম্প্রদায়। এই জনগোষ্ঠীর একটি অংশ এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে।সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আমাজনের অবৈধ কাঠুরে ও গবাদিপশুর খামারিদের বিরুদ্ধে কাজ করা ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামের একটি আদিবাসী গোষ্ঠীর অনুরোধে ছবিগুলো প্রকাশ করা হয়েছে। তবে ছবিগুলোর স্থান ও তারিখ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।সংগঠনটির পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বহিরাগতদের অনুপ্রবেশের কারণে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মধ্যে রয়েছে। চারদিক থেকে মানুষের প্রবেশ বাড়তে থাকায় তাদের বসবাসের বনাঞ্চল ক্রমেই ছোট হয়ে আসছে।সারভাইভাল ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। এর মধ্যে প্রায় ৯৫ শতাংশের বসবাস আমাজন অঞ্চলে। শুধু ব্রাজিলেই এমন জনগোষ্ঠীর সংখ্যা ১২৪টি।

অন্যদিকে, মারানহাওয়ের আদিবাসী সংগঠন কোয়াপিমা সতর্ক করে বলেছে, যথাযথ প্রস্তুতি ছাড়া বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ তাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বাইরের মানুষের মাধ্যমে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের মতে, অবৈধ খনন, বন উজাড়, শিকার এবং কৃষিজমির সম্প্রসারণের ফলে আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের জীবনযাত্রা ও অস্তিত্ব ক্রমেই সংকটের মুখে পড়ছে।

সূত্র: রয়টার্স

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আমাজনের গভীর বন থেকে বেরিয়ে খাবার চাইল বিচ্ছিন্ন আদিবাসীরা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0