English / বাংলা
Editorial News 24

সড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন


প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সংসদ সদস্য বাবরের একটি ক্লিনিকে ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওমর ফারুক খান রিপনসহ কয়েকজন নেতাকর্মী ক্লিনিকের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরে ক্লিনিকের অপেক্ষাকক্ষের ভাঙা আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় উল্লাস করে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের। ভিডিওতে কয়েকজনকে ‘সন্ত্রাসী বাবরের বাড়িতে আগুন দিয়েছি’ বলতেও শোনা যায়।প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থানের পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা।ক্লিনিকে অগ্নিসংযোগ ও বিভিন্ন সড়ক অবরোধের ঘটনায় রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়নি বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জে সংসদ সদস্য বাবরের একটি ক্লিনিকে ভাঙচুরের পর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালানোর পাশাপাশি বিভিন্ন স্লোগান দেন।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগ নেতা ওমর ফারুক খান রিপনসহ কয়েকজন নেতাকর্মী ক্লিনিকের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। পরে ক্লিনিকের অপেক্ষাকক্ষের ভাঙা আসবাবপত্রে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তারা। এ সময় উল্লাস করে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের। ভিডিওতে কয়েকজনকে ‘সন্ত্রাসী বাবরের বাড়িতে আগুন দিয়েছি’ বলতেও শোনা যায়।প্রায় ১৫ মিনিট সেখানে অবস্থানের পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় বাসিন্দারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক ও গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা।ক্লিনিকে অগ্নিসংযোগ ও বিভিন্ন সড়ক অবরোধের ঘটনায় রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে দেখা যায়নি বলে জানা গেছে।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0