English / বাংলা
Editorial News 24

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হৃদয় (২৬) ও মো. নাঈমুল হুদা শান্ত (২৫)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হৃদয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস। অন্যদিকে শান্ত দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সদস্য।

রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ের সামনে নাশকতার পরিকল্পনা, ২ জন আটক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ের সামনে নাশকতার পরিকল্পনা, ২ জন আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর তুরাগে একটি বিশ্ববিদ্যালয়ের সামনে নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ১৭ নম্বর সেক্টরে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হৃদয় (২৬) ও মো. নাঈমুল হুদা শান্ত (২৫)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হৃদয় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক জিএস। অন্যদিকে শান্ত দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সদস্য।তুরাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে হৃদয় ও শান্ত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির সামনে জড়ো হয়েছেন। সেখানে তারা সরকারবিরোধী কর্মকাণ্ড ও ধ্বংসাত্মক কাজের পরিকল্পনা করছিলেন বলে পুলিশের দাবি।এ তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে ঢাকার বিভিন্ন থানায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিলসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, হৃদয়ের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা রয়েছে। গত ১২ নভেম্বর দায়ের করা ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩০৭, ৪৩৬, ৪২৭, ৪২৯ ও ৩৪ ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে।গ্রেপ্তার হৃদয়ের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর গ্রামে। শান্ত একই উপজেলার কাগহাটি গ্রামের বাসিন্দা। তারা দুজনই বর্তমানে ঢাকার সাভারের বিরুলিয়া খেয়াঘাট মসজিদসংলগ্ন একটি বাড়িতে বসবাস করতেন।তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজধানীর এক বিশ্ববিদ্যালয়ের সামনে নাশকতার পরিকল্পনা, ২ জন আটক

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0