English / বাংলা
Editorial News 24

তবে কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

বারিধারার বাসা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বারিধারার বাসা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।তবে কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বারিধারার ওই বাসা থেকে রুহুল আমিনকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ভাটারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাননি তিনি।মাওলানা মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন রুহুল আমিন।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। এর প্রায় ছয় সপ্তাহ পর, ২০ সেপ্টেম্বর অনুসারীদের নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গেলে জুমার নামাজের আগে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই সময় মসজিদের তৎকালীন খতিবের বয়ান চলছিল। রুহুল আমিনের অনুসারীরা মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। পাশাপাশি মসজিদের দরজা-জানালারও ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুহুল আমিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অপসারণের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই তাকে দায়িত্ব থেকে সরানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বারিধারার বাসা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0