যে বয়সে স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সঙ্গে খেলার কথা, সেই বয়সেই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হচ্ছে গাজার অনেক শিশুকে। বাস্তুচ্যুতি, দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটানো এসব শিশুর কাছে শৈশবের আনন্দ এখন বিলাসিতা। পরিবারের বেঁচে থাকার সংগ্রামে সহায়তা করতে পড়াশোনা ছেড়ে কিংবা পড়াশোনার পাশাপাশি জীবিকার সন্ধানে নামতে বাধ্য হচ্ছে তারা।
বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে গাজার শিশুদের এমন করুণ বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি শিবিরে পরিবারের তাঁবুর সামনে অস্থায়ী দোকান বসিয়ে মিষ্টি ও বিস্কুট বিক্রি করে শিশু খালেদ আল-সাক্কা। বাবার মৃত্যুর পর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে। তবে জীবিকার সংগ্রামের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছে সে।
খালেদের মতো দক্ষিণ গাজার আরও অনেক শিশু পরিবারের প্রয়োজন মেটাতে রুটি বিক্রি, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহসহ বিভিন্ন কাজে যুক্ত হয়েছে। কেউ কেউ জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক কাজও করছে।
এমনই আরেক শিশু মুসাব আলায়ান। তার স্বপ্ন আবারও স্কুলে ফিরে যাওয়া, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করা এবং শৈশবের সাধারণ আনন্দগুলো উপভোগ করা। কিন্তু পরিবারের ভাইবোনদের ভরণপোষণে সহায়তা করতে তাকে রুটি বিক্রি করতে হচ্ছে। ফলে অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবন কাটানোর সুযোগ পাচ্ছে না সে।
জাতিসংঘের বিভিন্ন সংস্থা জানিয়েছে, গাজার শিশুরা এখনও সহিংসতা, বারবার বাস্তুচ্যুতি, শোষণ, মানসিক চাপ এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মতো নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
ইউনিসেফের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ৩৪০ জনের বেশি শিশু নিহত এবং ৬০০ জনেরও বেশি আহত হয়েছে। যুদ্ধবিরতির পরও শিশুদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অব্যাহত থাকায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এদিকে শিশুদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুষ্টি নিশ্চিত করতে ইতালির সহযোগিতায় ১ কোটি ইউরোর একটি কর্মসূচি হাতে নিয়েছে ইউনিসেফ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থা। ১৮ মাস মেয়াদি এই উদ্যোগের আওতায় ২৮ হাজার ৫০০ জনের বেশি মানুষকে সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে এসব উদ্যোগের পরও খালেদ ও মুসাবের মতো শিশুদের জীবনে স্বাভাবিক শৈশব ফিরে আসা এখনও অনিশ্চিত। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে তাদের শৈশব, শিক্ষা ও স্বপ্ন ক্রমেই হারিয়ে যাচ্ছে। বেঁচে থাকার কঠিন সংগ্রামেই আটকে থাকছে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়।
সূত্র: আহলুল বাইত নিউজ এজেন্সি
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন