English / বাংলা
Editorial News 24

সমুদ্রবন্দরে সংকেত নামানোর নির্দেশ

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় আকভান

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় আকভান
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘আকভান’ দুর্বল হয়ে পড়ায় দেশের চার সমুদ্রবন্দরকে সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে রোববার (২২ নভেম্বর) সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা এক সতর্কবার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।সতর্কবার্তায় বলা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেখানো সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৭ নভেম্বর দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। পরে ঘূর্ণিঝড়টি শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিলে ১৯ নভেম্বর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়। ২০ নভেম্বরও এই সংকেত বহাল ছিল। সে সময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গত শুক্রবার ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় ‘আকভান’। এরপর ধীরে ধীরে শক্তি হারিয়ে এটি প্রথমে গভীর নিম্নচাপে, পরে সুস্পষ্ট লঘুচাপ এবং সর্বশেষ লঘুচাপে পরিণত হয়। বর্তমানে এটি উড়িষ্যা ও আশপাশের এলাকায় অবস্থান করছে।ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়া এবং বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় সতর্কসংকেত নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় আকভান

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0