রাজধানীর গুলশান-২ এলাকায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তারানা হালিমের বাসায় পুলিশের উপস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ভবনে অবস্থান করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে সেখানে তারানা হালিমকে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল ৩টার পর পুলিশের সদস্যরা ভবনটিতে প্রবেশ করেন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে তাঁদের অবস্থান করতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভবনের সামনে একটি মালবাহী পিকআপও অবস্থান করছিল।এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কালবেলাকে বলেন, ‘আমরা ওই বাসায় একটা ইনফরমেশন পেয়ে গিয়েছিলাম। তবে সেটা হয়নি। এটার সঙ্গে তারানা হালিমের কোনো বিষয় নেই।’
অন্যদিকে ভবনটির নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা সেখানে আসেন। এ সময় বাসা থেকে কিছু মালামাল নিচে নামানো হয়। তবে তারানা হালিম ওই বাসায় ছিলেন না।শরিফ মিয়া বলেন, ‘স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’ঘটনাস্থলে পুলিশের সদস্যদের পাশাপাশি ভবনটির নিজস্ব নিরাপত্তাকর্মী ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও দেখা গেছে।
উল্লেখ্য, তারানা হালিম আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালের মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আইন পেশার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তাঁর পরিচিতি রয়েছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন