English / বাংলা
Editorial News 24

ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা

এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এসেছে, যা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন।

শনিবার (২১ নভেম্বর) রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নির্ধারিত দাম আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ অক্টোবর প্রথমবারের মতো স্বর্ণের দাম দুই লাখ টাকার সীমা অতিক্রম করেছিল। প্রায় এক বছর পর আবারও সেই দাম দুই লাখ টাকার নিচে নেমে এল।

এদিকে স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারিত রয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গয়নার নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে। স্বর্ণের ঘোষিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এছাড়া গয়না বদলের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ মূল্য কর্তন করতে হবে। তবে এ ক্ষেত্রে আলাদাভাবে কোনো ভ্যাট কাটা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন নির্ধারিত দাম ও নিয়ম কার্যকর থাকবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0