English / বাংলা
Editorial News 24

শনিবার (২১ নভেম্বর) সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার হলদিবাড়ি পাবলিক কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চিকিৎসার অভাবে প্রাণ গেল গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

চিকিৎসার অভাবে প্রাণ গেল গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত জুলাইযোদ্ধা বিপ্লব হোসেন মারা গেছেন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।শনিবার (২১ নভেম্বর) সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার হলদিবাড়ি পাবলিক কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিপ্লব হোসেন ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জুলাইযোদ্ধা হিসেবে সরকারি তালিকাভুক্ত তার গেজেট নম্বর ১১৬৩। ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। ওই সময় তার শরীরে ছররা গুলি বিদ্ধ হয়। এরপর থেকেই শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন বিপ্লব।স্বজনদের দাবি, চিকিৎসকদের বরাত অনুযায়ী বিপ্লব ট্রমাজনিত সমস্যার পাশাপাশি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন। তবে প্রয়োজনীয় ও সুচিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করতেন বিপ্লব। ঝালমুড়ি বিক্রি করে কোনোভাবে সংসার চালাতেন তিনি। তার সামান্য আয়ের ওপর নির্ভরশীল ছিলেন বৃদ্ধা মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যরা।জানাজায় উপস্থিত রংপুর মহানগর জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি জানান, ২০২৪ সালের ১৯ জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রংপুর সিটি বাজারের সামনে পুলিশের গুলিতে আহত হন বিপ্লব। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২০ নভেম্বর তার মৃত্যু হয়। পেশায় ঝালমুড়ি বিক্রেতা বিপ্লব শরীরে প্রায় শতাধিক ছররা গুলি নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি।

বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। অন্যদিকে, স্থানীয় সংসদ সদস্য আখতার হোসেন ঢাকা থেকে মুঠোফোনে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

চিকিৎসার অভাবে প্রাণ গেল গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লবের

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0