English / বাংলা
Editorial News 24

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় মোট চারজন অভিযুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের কম এবং বাকি দুজন প্রাপ্তবয়স্ক। এ কারণে বয়সের ভিত্তিতে তাঁদের বিচার দুটি পৃথক আদালতে সম্পন্ন হবে।

কুমিল্লার শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

কুমিল্লার শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর
ছবি: সংগৃহীত

কুমিল্লায় আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। ওই দিন মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। তবে আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক ও দুজন প্রাপ্তবয়স্ক হওয়ায় পৃথক দুটি আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক।আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় মোট চারজন অভিযুক্ত রয়েছেন। তাঁদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের কম এবং বাকি দুজন প্রাপ্তবয়স্ক। এ কারণে বয়সের ভিত্তিতে তাঁদের বিচার দুটি পৃথক আদালতে সম্পন্ন হবে।পাবলিক প্রসিকিউটর কাইমুল হক জানান, অভিযুক্তদের পক্ষে কুমিল্লার কোনো আইনজীবী মামলা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন। আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে এসব বিষয় বিবেচনায় না নিয়ে রাষ্ট্রপক্ষ নিয়ম অনুযায়ী বিচার কার্যক্রম চালিয়ে যাবে।এদিকে নিহত অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ছেলের হত্যাকারীদের বিচার শুরু হওয়ার খবর শুনে তিনি স্বস্তি পেয়েছেন। আইন ও আদালতের প্রতি তাঁদের আস্থা রয়েছে। তাঁরা এ মামলায় ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা করছেন।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের পাশের সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশের তদন্তে উঠে আসে, অপ্রতিমের কাছে থাকা আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনের সম্পৃক্ততা শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করার পর একজন ছাড়া বাকি তিন আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।শিশু অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে গত ২০ অক্টোবর এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

আপনার মতামত লিখুন

Editorial News 24

রোববার, ২২ নভেম্বর ২০২৬

কুমিল্লার শিশু অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0