গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও, হামলা ও ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর দাবি, এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি আর রাজনৈতিক দলের পরিচয়ে থাকার যোগ্যতা হারিয়েছে।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমজনতার দলের আয়োজনে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। দলটি দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
সমাবেশে বক্তব্য দেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা বিবেকহীন হয়ে পড়েছেন। তাঁদের দাফন সম্পন্ন হয়ে গেছে, নতুন করে আর কোনো সুযোগ দেওয়া হবে না।
আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান তাঁর বক্তব্যে শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের গাদ্দার। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর রক্ত নেওয়া এখনো শেষ হয়নি। এখন আওয়ামী লীগের রক্ত খাওয়ার ষড়যন্ত্র করছেন এবং এ উদ্দেশ্যে গোপালগঞ্জকে ব্যবহার করছেন। ভয়ে শেখ হাসিনা কাঁপছেন বলেও মন্তব্য করেন তিনি। এ সময় লগি-বইঠা হাতে নেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন তারেক রহমান।তিনি আরও বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করা শুধু সরকারের দায়িত্ব নয়। জামায়াতকেও আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে হবে। জুলাইয়ের পর আওয়ামী লীগের প্রতি যে সহানুভূতি দেখানো হয়েছিল, তা ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন