English / বাংলা
Editorial News 24

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। রিফাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।

নিখোঁজের পাঁচ দিন পর পুকুরে মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ, চাঁদা দাবির অভিযোগ


প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নিখোঁজের পাঁচ দিন পর পুকুরে মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ, চাঁদা দাবির অভিযোগ
ছবি: সংগৃহীত

কুমিল্লায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত রেদোয়ান হোসেন রিফাত বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির বাসিন্দা এবং সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। অভিযোগে অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। রিফাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।ছেলের কোনো সন্ধান না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার সকালে শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।ওসি রকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে সজিব নামে এক ব্যক্তির এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শনিবার, ২১ নভেম্বর ২০২৬


নিখোঁজের পাঁচ দিন পর পুকুরে মিলল ব্যাংক কর্মকর্তার মরদেহ, চাঁদা দাবির অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

কুমিল্লায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত রেদোয়ান হোসেন রিফাত বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির বাসিন্দা এবং সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। অভিযোগে অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। রিফাত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।ছেলের কোনো সন্ধান না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শুক্রবার সকালে শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।ওসি রকিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়দের কাছ থেকে সজিব নামে এক ব্যক্তির এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0