English / বাংলা
Editorial News 24

একটি বার্তায় বলা হয়, এরপর থেকে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে ওসির পরিবারকে শেষ করে দেওয়া হবে এবং তাঁর বংশ নিশ্চিহ্ন করা হবে। অন্য একটি বার্তায় দায়িত্ব পালন থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অন্যথায় তাঁর জীবন ও জোরারগঞ্জ থানার নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করলে ওসির বংশ নিশ্চিহ্নের হুমকি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করলে ওসির বংশ নিশ্চিহ্নের হুমকি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে তাঁর পরিবারের সদস্যদের হত্যা এবং বংশ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি।

জিডি সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টা ৫৩ মিনিট থেকে কয়েক দফায় দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপে হুমকিমূলক বার্তা পাঠানো হয়। নম্বরটির প্রোফাইলে ইংরেজিতে ‘এন এম জামাল’ নাম ব্যবহার করা হয়েছে।একটি বার্তায় বলা হয়, এরপর থেকে ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে ওসির পরিবারকে শেষ করে দেওয়া হবে এবং তাঁর বংশ নিশ্চিহ্ন করা হবে। অন্য একটি বার্তায় দায়িত্ব পালন থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অন্যথায় তাঁর জীবন ও জোরারগঞ্জ থানার নিরাপত্তা হুমকির মুখে পড়বে।সবশেষ বার্তায় ওসিকে উদ্দেশ করে লেখা হয়, ‘এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।’

এ বিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, তাঁরা দায়িত্ব পালন করছেন এবং এ ধরনের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। এসব হুমকিতে তিনি ভয় পান না বলেও জানান। তাঁর ভাষ্য, একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে। তবে তাঁরা দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।হুমকি দেওয়া নম্বরটি বিদেশ থেকে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি। তিনি জানান, বিদেশি নম্বর হওয়ায় এর ব্যবহারকারীকে শনাক্ত করতে কিছুটা সময় লাগতে পারে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করলে ওসির বংশ নিশ্চিহ্নের হুমকি

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0