English / বাংলা
Editorial News 24

স্ট্যাটাসে ন্যান্সি জানান, তিনি ও মহসিন মেহেদি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে পথচলা তাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। দীর্ঘ বছর ধরে একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর তারা এখন নিজেদের মতো করে পৃথক পথে এগিয়ে যেতে চান।

মহসিন মেহেদির সঙ্গে বিচ্ছেদ, তৃতীয় সংসারেও ইতি টানলেন ন্যান্সি


প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মহসিন মেহেদির সঙ্গে বিচ্ছেদ, তৃতীয় সংসারেও ইতি টানলেন ন্যান্সি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ ঘটেছে। স্বামী মহসিন মেহেদির সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি নিজেই।

স্ট্যাটাসে ন্যান্সি জানান, তিনি ও মহসিন মেহেদি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে পথচলা তাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। দীর্ঘ বছর ধরে একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর তারা এখন নিজেদের মতো করে পৃথক পথে এগিয়ে যেতে চান।

বিচ্ছেদের এই সময়ে যারা তাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ন্যান্সি। একই সঙ্গে সবার কাছে বিষয়টি বোঝার পাশাপাশি তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন তিনি।জীবনের পরিবর্তন মেনে নিয়ে শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে নতুন অধ্যায় শুরু করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন এই সংগীতশিল্পী। স্ট্যাটাসের শেষাংশে পাশে থাকা মানুষদের ধন্যবাদ জানান তিনি।

গানের সূত্র ধরেই ন্যান্সির সঙ্গে মহসিন মেহেদির পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

উল্লেখ্য, মহসিন মেহেদির সঙ্গে এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের পর এবার সেই সম্পর্কেরও ইতি ঘটল।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


মহসিন মেহেদির সঙ্গে বিচ্ছেদ, তৃতীয় সংসারেও ইতি টানলেন ন্যান্সি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ ঘটেছে। স্বামী মহসিন মেহেদির সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কের অবসান ঘটিয়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন ন্যান্সি নিজেই।

স্ট্যাটাসে ন্যান্সি জানান, তিনি ও মহসিন মেহেদি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একসময় যে পথচলা তাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। দীর্ঘ বছর ধরে একসঙ্গে কাটানো স্মৃতি ও অভিজ্ঞতার পর তারা এখন নিজেদের মতো করে পৃথক পথে এগিয়ে যেতে চান।

বিচ্ছেদের এই সময়ে যারা তাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে থেকেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ন্যান্সি। একই সঙ্গে সবার কাছে বিষয়টি বোঝার পাশাপাশি তাদের ব্যক্তিগত গোপনীয়তা ও সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর অনুরোধ করেন তিনি।জীবনের পরিবর্তন মেনে নিয়ে শক্তি, মর্যাদা ও মানসিক শান্তির সঙ্গে নতুন অধ্যায় শুরু করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন এই সংগীতশিল্পী। স্ট্যাটাসের শেষাংশে পাশে থাকা মানুষদের ধন্যবাদ জানান তিনি।

গানের সূত্র ধরেই ন্যান্সির সঙ্গে মহসিন মেহেদির পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। একপর্যায়ে সেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। পরে ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

উল্লেখ্য, মহসিন মেহেদির সঙ্গে এটি ছিল ন্যান্সির তৃতীয় বিয়ে। দীর্ঘ চার বছরের দাম্পত্য জীবনের পর এবার সেই সম্পর্কেরও ইতি ঘটল।


Editorial News 24


© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0