গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ছয়টি ককটেল বিস্ফোরণ এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে যায়নি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল শেষে বক্তব্য দেওয়ার সময় বক্তাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাকিলের ভাই সাজিদের ধাক্কাধাক্কি হয়।
এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের বাসিন্দারা। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। দুই পক্ষের লোকজন মিলে প্রায় ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটান। পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর তারা পেয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে যায়নি। দুই পক্ষ নিজেরাই বিষয়টি মীমাংসা করে নিয়েছে বলে শুনেছেন। এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন