ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরলেই তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও নতুন করে সহিংসতার আশঙ্কার মধ্যে সরকারের পক্ষ থেকে এমন কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে প্রত্যাশা করছে ঢাকা। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের করা অনুরোধ পর্যালোচনা করছে তারা।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের অবসান ঘটে। ওই বছরের আগস্টে পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। পরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেন বাংলাদেশের আদালত। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই গণঅভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।রোববার দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেফতার করা হবে। এরপর কারাগারে পাঠানো হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবেতিনি আরও বলেন, প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান জানিয়ে ভারত একজন দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে বলে আশা করছে ঢাকা। দেশে ফিরিয়ে আনার পর আইন নিজস্ব গতিতে চলবে এবং তাকে তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরে শামা ওবায়েদ বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে সুসম্পর্ক চায় ঢাকা। তবে বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আসলে কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়।
সূত্র: রয়টার্স
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন