English / বাংলা
Editorial News 24

তদন্তকারীদের দাবি, ঝোর কথোপকথন শুধু আবেগ বা ক্ষোভ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কয়েক মাস ধরে এসব কথোপকথনে সহিংসতার পরিকল্পনা এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন বিষয় উঠে আসে।

সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা চ্যাটজিপিটিতে, এফবিআইকে তথ্য দেওয়ার অভিযোগ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা চ্যাটজিপিটিতে, এফবিআইকে তথ্য দেওয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার পরিকল্পনা নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে দীর্ঘদিন কথোপকথনের অভিযোগে গোল্ডম্যান স্যাকসের সাবেক এক বিশ্লেষককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে *ম্যাসাচুসেটস লয়্যারস উইকলি*। খবর এনডিটিভির।

অভিযুক্ত ড্যারেন ঝো (২৫) ওয়েস্ট পাম বিচে গোল্ডম্যান স্যাকসে বিশ্লেষক হিসেবে কাজ করতেন। গত মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার চ্যাটজিপিটির সঙ্গে করা কথোপকথন এফবিআইয়ের কাছে পাঠানো হয় বলে তদন্তসংশ্লিষ্ট নথিতে উল্লেখ করা হয়েছে। পরে তদন্তকারীরা প্রায় দুই মাসের চ্যাট ইতিহাস পর্যালোচনা করেন।

তদন্তকারীদের দাবি, ঝোর কথোপকথন শুধু আবেগ বা ক্ষোভ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। কয়েক মাস ধরে এসব কথোপকথনে সহিংসতার পরিকল্পনা এবং সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন বিষয় উঠে আসে।

আদালতের নথি অনুযায়ী, চলতি বছরের মার্চে ছয় মাসের সম্পর্কের ইতি ঘটার পর ঝো তার সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে আলোচনা শুরু করেন। পুলিশকে তিনি জানান, সাবেক প্রেমিকার আশপাশে অন্য পুরুষদের উপস্থিতি নিয়ে তিনি ঈর্ষান্বিত ছিলেন।

প্রত্যাখ্যাত হলে হত্যার পরিকল্পনার অভিযোগ

তদন্তকারীদের মতে, একপর্যায়ে ঝো তার সাবেক প্রেমিকার জিমের পার্কিং এলাকায় অপেক্ষা করে ফুল দিয়ে সম্পর্ক পুনরায় শুরু করার প্রস্তাব দেওয়ার পরিকল্পনার কথা জানান। ওই প্রস্তাব প্রত্যাখ্যাত হলে তাকে গুলি করে হত্যার পর নিজেকেও হত্যার পরিকল্পনার কথা তিনি চ্যাটে লিখেছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তী সময়ে কথিত পরিকল্পনায় যৌন সহিংসতা ও জিম্মি করে রাখার বিষয়ও যুক্ত হয়। তদন্তকারীদের দাবি, সাবেক প্রেমিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন ও আটকে রাখার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছিলেন ঝো।

পুলিশ হস্তক্ষেপ করলে আরও সহিংসতার আশঙ্কার কথাও তার কথোপকথনে উঠে আসে বলে তদন্তকারীরা জানিয়েছেন। পরে তার কথিত হুমকির পরিধি সাবেক প্রেমিকার পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করে বলে অভিযোগ করা হয়।

 ভুক্তভোগীর অভিযোগ

তদন্তের অংশ হিসেবে ২১ বছর বয়সী ওই নারীর সঙ্গে কথা বলে পুলিশ। তিনি জানান, ঝোর অস্বাভাবিক, ঈর্ষাপ্রবণ ও নিয়ন্ত্রণমূলক আচরণের কারণে তিনি সম্পর্কটি শেষ করেছিলেন। তার আচরণে ভয় পাওয়ায় সামনাসামনি না গিয়ে ফোনের মাধ্যমে সম্পর্কচ্ছেদ করেন বলেও জানান তিনি।

বিচ্ছেদের পরও ঝো ফোন, খুদে বার্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ চালিয়ে যেতে থাকেন বলে অভিযোগ রয়েছে। অন্য পুরুষদের নিয়ে প্রশ্ন করা এবং তিনি দ্রুত নতুন সম্পর্কে জড়িয়েছেন—এমন অভিযোগও করতেন বলে পুলিশকে জানান ওই নারী।

একপর্যায়ে তিনি ঝোর ফোন নম্বর ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেন। এরপর বিভিন্ন অ্যাপের মাধ্যমে তৈরি নতুন নম্বর ব্যবহার করে ঝো যোগাযোগ অব্যাহত রাখেন বলে তদন্তকারীদের দাবি। এসব বার্তায় হয়রানি, অপমানজনক বক্তব্য, যৌন ইঙ্গিত ও হুমকি ছিল বলেও অভিযোগ করা হয়েছে। তদন্তকারীদের কাছে এসব কথোপকথনের স্ক্রিনশটও দেন ওই নারী।

 এফবিআইয়ের সতর্কবার্তার পর তদন্ত

ঝোকে গ্রেপ্তারের ছয় দিন আগে এফবিআই পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয়কে তার চ্যাটজিপিটি কথোপকথন সম্পর্কে সতর্ক করে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। এরপর তদন্তকারীরা তার চ্যাট ইতিহাস পর্যালোচনা করেন।

একজন শেরিফের ডেপুটি জানান, চ্যাটজিপিটির সঙ্গে ঝোর কথোপকথন কেবল অস্পষ্ট রাগ বা হতাশার বহিঃপ্রকাশ ছিল না। বরং কথোপকথনে ধীরে ধীরে হুমকি ও সহিংসতার পরিকল্পনা স্পষ্ট হয়েছে বলে তদন্তকারীদের দাবি।

মে মাসে গ্রেপ্তারের পর ঝো পাম বিচ কাউন্টি কারাগারে দুই দিন ছিলেন। পরে এক লাখ ডলারের জামিনে মুক্তি পান তিনি।

তার বিরুদ্ধে গুরুতরভাবে অনুসরণ বা হয়রানি, লিখিতভাবে হত্যার হুমকি এবং মোবাইল ফোনের অবৈধ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

সূত্র: এনডিটিভি, ম্যাসাচুসেটস লয়্যারস উইকলি

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা চ্যাটজিপিটিতে, এফবিআইকে তথ্য দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0