English / বাংলা
Editorial News 24

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি আন্দোলনরত শিক্ষার্থী ও তরুণদের ‘জেনারেশন গটার’ (বর্জ্যের প্রজন্ম) বলে মন্তব্য করেন। একই সঙ্গে দিল্লির যন্তর-মন্তরের আন্দোলনের ভিডিওগুলোকে ‘বমি উদ্রেককারী’ বলেও আখ্যা দেন তিনি।

কঙ্গনার মন্তব্যে বিতর্ক, আন্দোলনকারীদের ‘বর্জ্যের প্রজন্ম’ বলায় সমালোচনা

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

কঙ্গনার মন্তব্যে বিতর্ক, আন্দোলনকারীদের ‘বর্জ্যের প্রজন্ম’ বলায় সমালোচনা

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া ৩৬ দিনের শিক্ষার্থী আন্দোলন স্থগিত হওয়ার পর আন্দোলনকারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে তিনি আন্দোলনরত শিক্ষার্থী ও তরুণদের ‘জেনারেশন গটার’ (বর্জ্যের প্রজন্ম) বলে মন্তব্য করেন। একই সঙ্গে দিল্লির যন্তর-মন্তরের আন্দোলনের ভিডিওগুলোকে ‘বমি উদ্রেককারী’ বলেও আখ্যা দেন তিনি।কঙ্গনার মন্তব্যের পর রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিরোধী দল কংগ্রেসসহ বিভিন্ন মহল তার ভাষার সমালোচনা করেছে।

প্রশ্নফাঁসসহ বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ জুলাই ভারতের সাবেক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর সিজেপি ও বিভিন্ন সংগঠনের নেতৃত্বে চলা ৩৬ দিনের আন্দোলন স্থগিত করা হয়।

আন্দোলন স্থগিতের পর সোমবার (২৭ জুলাই) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে কঙ্গনা যন্তর-মন্তরের আন্দোলনকারীদের ভিডিও নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি এসব ভিডিওকে ‘নোংরামি, আবর্জনা ও কদর্যতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেন।কঙ্গনা লেখেন, এমন কদর্যতা তিনি জীবনে খুব কম দেখেছেন। তরুণ প্রজন্মের এসব ভিডিও দেখে তিনি বিরক্ত হয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি আন্দোলনকারীদের ভাষা ও আচরণের সমালোচনা করে প্রশ্ন তোলেন, তারা কীভাবে বেড়ে উঠছে।

আরেকটি পোস্টে কঙ্গনা আন্দোলনে অংশ নেওয়া তরুণীদের নিয়েও মন্তব্য করেন। তিনি তাদের ‘পশ্চিমা সংস্কৃতির অনুসারী’ আখ্যা দিয়ে দাবি করেন, দায়িত্ব ও জবাবদিহিতাহীন স্বাধীনতা সমাজের জন্য ক্ষতিকর।

বিতর্কের মধ্যে মঙ্গলবার (২৮ জুলাই) কঙ্গনা তার বক্তব্যের পক্ষে আবারও পোস্ট দেন। সেখানে তিনি আন্দোলনকারীদের ওপর সাধারণ মানুষের ক্ষোভের বিষয়টি তুলে ধরে নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ দেন। তার দাবি, কেউ গালি দিলে বা সরকারি সম্পত্তি নষ্ট করলে তার প্রতিক্রিয়া আসতে পারে।

কঙ্গনার এসব মন্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস নেতারা। দলটির নেত্রী রেণুকা চৌধুরী বলেন, একজন নারী ও সংসদ সদস্য হিসেবে এমন ভাষা ব্যবহার করা অত্যন্ত হতাশাজনক। তিনি দাবি করেন, কঙ্গনার বক্তব্য তরুণ সমাজের জন্য নেতিবাচক বার্তা তৈরি করছে।কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপগড়ীও কঙ্গনার মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, দেশের তরুণ প্রজন্ম এর জবাব দেবে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে কঙ্গনার বক্তব্যের সমালোচনা করেছেন। কেউ কেউ অভিযোগ করেন, এর আগেও শাহীনবাগ আন্দোলন, কৃষক আন্দোলনসহ বিভিন্ন ইস্যুতে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন।

সূত্র: দ্য হিন্দু।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কঙ্গনার মন্তব্যে বিতর্ক, আন্দোলনকারীদের ‘বর্জ্যের প্রজন্ম’ বলায় সমালোচনা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0