English / বাংলা
Editorial News 24

এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে

রোনালদো ম্যাচসেরা, ফিফার সিদ্ধান্তে বিতর্ক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

রোনালদো ম্যাচসেরা, ফিফার সিদ্ধান্তে বিতর্ক

বিশ্বকাপের নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জয়ের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করেছে ফিফা। তবে এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। ম্যাচে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন রোনালদো। আর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা গনসালো রামোস। ম্যাচের ৮১তম মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ রবার্তো মার্তিনেজ। এর আগে অফসাইডের কারণে তার একটি গোল বাতিল হয়। পরে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। চলতি আসরে এটি তার তৃতীয় গোল।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোরের তথ্যমতে, ম্যাচে রোনালদোর রেটিং ছিল ৭.০। অন্যদিকে জয়সূচক গোল করা গনসালো রামোস পান ৮.০ রেটিং। এমনকি পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তার রেটিংও ছিল রোনালদোর চেয়ে বেশি।এরপরও ফিফা রোনালদোকেই ম্যাচসেরা ঘোষণা করলে সমর্থকদের একাংশ বিস্ময় প্রকাশ করেন। অনেকের মতে, ম্যাচের ভাগ্য নির্ধারণকারী গোল করা গনসালো রামোসই এই পুরস্কারের প্রকৃত দাবিদার ছিলেন।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রোনালদো ম্যাচসেরা, ফিফার সিদ্ধান্তে বিতর্ক

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জয়ের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করেছে ফিফা। তবে এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। ম্যাচে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন রোনালদো। আর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা গনসালো রামোস। ম্যাচের ৮১তম মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ রবার্তো মার্তিনেজ। এর আগে অফসাইডের কারণে তার একটি গোল বাতিল হয়। পরে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। চলতি আসরে এটি তার তৃতীয় গোল।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোরের তথ্যমতে, ম্যাচে রোনালদোর রেটিং ছিল ৭.০। অন্যদিকে জয়সূচক গোল করা গনসালো রামোস পান ৮.০ রেটিং। এমনকি পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তার রেটিংও ছিল রোনালদোর চেয়ে বেশি।এরপরও ফিফা রোনালদোকেই ম্যাচসেরা ঘোষণা করলে সমর্থকদের একাংশ বিস্ময় প্রকাশ করেন। অনেকের মতে, ম্যাচের ভাগ্য নির্ধারণকারী গোল করা গনসালো রামোসই এই পুরস্কারের প্রকৃত দাবিদার ছিলেন।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0