বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বের সেরা ৩০ ফুটবলার।আগামী ২৬ অক্টোবর ইংল্যান্ডের লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবারের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে। গতবারের পুরস্কার জিতেছিলেন ফরাসি তারকা উসমান দেম্বেলে।
এবারের তালিকায় বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের পাশাপাশি তরুণ বেশ কয়েকজন তারকাও রয়েছেন। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, স্পেনের লামিনে ইয়ামাল এবং ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রও রয়েছেন মনোনয়নপ্রাপ্তদের তালিকায়।
ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ মনোনীত
জুড বেলিংহাম, পাউ কুবারসি, উসমান দেম্বেলে, মার্ক কুকুরেয়া, লুইস দিয়াজ, ব্রুনো ফার্নান্দেজ, গ্যাব্রিয়েল, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, আশরাফ হাকিমি, খিচা কাভারেস্কাইয়া, লামিনে ইয়ামাল, সাদিও মানে, মার্কিনিওস, লাওতারো মার্তিনেজ, কিলিয়ান এমবাপ্পে, নুনো মেন্দেস, লিওনেল মেসি, জোয়াও নেভেস, মাইকেল ওলিসে, উইলিয়াম পাচো, হুলিয়ান কিনিয়োনেস, ডেকলান রাইস, রদ্রি, ফাবিয়ান রুইজ, উইলিয়াম সালিবা, ফেরান তোরেস, দায়োত উপামেকানো, ভিনিসিয়ুস জুনিয়র, ভিতিনিয়া।
এবারের মনোনয়ন তালিকায় পিএসজির খেলোয়াড়দের উপস্থিতি উল্লেখযোগ্য। একই সঙ্গে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলানসহ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর একাধিক তারকা জায়গা করে নিয়েছেন।
তালিকায় অভিজ্ঞ তারকাদের পাশাপাশি তরুণ প্রতিভাদের উপস্থিতিও এবারের ব্যালন ডি’অর প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এই পুরস্কার, সেটির উত্তর মিলবে ২৬ অক্টোবর লন্ডনের অনুষ্ঠানে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন