English / বাংলা
Editorial News 24

সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগ পর্বে প্রতিটি দল একবার করে অন্য দুই দলের বিপক্ষে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

অক্টোবরে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

অক্টোবরে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচের পরই শুরু হবে এই সিরিজ।আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, আগামী ৯ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট শুরু হবে। এরপর ১৭ অক্টোবর মাঠে গড়াবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে জিম্বাবুয়ে।

সূচি অনুযায়ী, ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। লিগ পর্বে প্রতিটি দল একবার করে অন্য দুই দলের বিপক্ষে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে আরও ব্যস্ত সূচি রয়েছে আফগানিস্তানের। দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর। এরপর ৫ নভেম্বর থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

আফগানিস্তানের হোম ম্যাচগুলোর নিয়মিত আয়োজনস্থল সংযুক্ত আরব আমিরাতেই এবারের সিরিজগুলো অনুষ্ঠিত হবে। তবে এখনো নির্দিষ্ট মাঠের নাম ঘোষণা করেনি এসিবি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে নিয়মিত বিভিন্ন সংস্করণে খেলার সুযোগ আফগানিস্তানের জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ। এমন আন্তর্জাতিক সূচি নিশ্চিত করতে পেরে তারা সন্তুষ্ট বলেও জানান তিনি।নাসিব খানের মতে, এই সিরিজের মাধ্যমে তিন দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং খেলোয়াড়েরা প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ পাবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও সিরিজটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাঁর মতে, টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীদের জন্য আকর্ষণীয় একটি ক্রিকেট মৌসুম উপহার দেবে।

সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বাংলাদেশের ক্রিকেটারদের প্রথমবারের মতো লাল বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা হবে। পাশাপাশি ওই কন্ডিশনে আফগানিস্তানের ভালো রেকর্ড থাকায় তাদের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য যাচাইয়েরও সুযোগ তৈরি হবে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অক্টোবরে আফগানিস্তান ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0