চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলতে পারছেন না বাংলাদেশের পেসার নাহিদ রানা। বর্তমানে দেশে থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এই পেসার।
জিম্বাবুয়ে সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজেও তাকে পাওয়া যায়নি। গত মাসে চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়া গেলেও দেশে ফিরে পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন তিনি।
দীর্ঘদিন পর কয়েক দিন আগে আবারও বল হাতে অনুশীলনে ফিরেছেন নাহিদ। তবে এখনো পুরোপুরি ম্যাচ খেলার মতো প্রস্তুত না হওয়ায় তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টিম ম্যানেজমেন্ট। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকছেন না তিনি।
আসন্ন টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ফলে নাহিদের ওপর বাড়তি চাপ না দিয়ে ধীরে ধীরে তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা রয়েছে বিসিবির। ত্রিদেশীয় সিরিজেও তার ওয়ার্কলোড ম্যানেজ করে খেলার পরিকল্পনা করা হচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, নাহিদ রানার পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে টেস্টে শরিফুল ইসলামেরও খেলার সম্ভাবনা নেই।
অন্যদিকে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ টেস্ট দলে থাকছেন। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হতে পারে পেসার মুশফিক হাসানের।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন