উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
বিশ্বকাপের নকআউট পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জয়ের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোকে ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করেছে ফিফা। তবে এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করে পর্তুগাল। ম্যাচে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন রোনালদো। আর যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা গনসালো রামোস। ম্যাচের ৮১তম মিনিটে রোনালদোকে মাঠ থেকে তুলে নেন কোচ রবার্তো মার্তিনেজ। এর আগে অফসাইডের কারণে তার একটি গোল বাতিল হয়। পরে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের প্রথম গোলের দেখা পান তিনি। চলতি আসরে এটি তার তৃতীয় গোল।পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট সোফাস্কোরের তথ্যমতে, ম্যাচে রোনালদোর রেটিং ছিল ৭.০। অন্যদিকে জয়সূচক গোল করা গনসালো রামোস পান ৮.০ রেটিং। এমনকি পর্তুগালের গোলরক্ষক দিয়েগো কস্তার রেটিংও ছিল রোনালদোর চেয়ে বেশি।এরপরও ফিফা রোনালদোকেই ম্যাচসেরা ঘোষণা করলে সমর্থকদের একাংশ বিস্ময় প্রকাশ করেন। অনেকের মতে, ম্যাচের ভাগ্য নির্ধারণকারী গোল করা গনসালো রামোসই এই পুরস্কারের প্রকৃত দাবিদার ছিলেন।