আজ (১ জুলাই) থেকে শুরু হয়েছে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাস। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেওয়া আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে এবং দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীও দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ও সারা দেশে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা সভা, দোয়া, গণমিছিল এবং ৫ আগস্টের সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি দলটির মহিলা বিভাগ, ছাত্রসংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা জানিয়েছে।
অন্যদিকে, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, সংহতি সভা, দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন, দেয়াললিখন, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং পদযাত্রা।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন