উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
আজ (১ জুলাই) থেকে শুরু হয়েছে ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাস। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেওয়া আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে এবং দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে। কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামীও দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ও সারা দেশে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিচারণ, আলোচনা সভা, দোয়া, গণমিছিল এবং ৫ আগস্টের সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি দলটির মহিলা বিভাগ, ছাত্রসংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা জানিয়েছে।অন্যদিকে, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ স্লোগানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন, সংহতি সভা, দেশব্যাপী গ্রাফিতি অঙ্কন, দেয়াললিখন, ব্যানার-ফেস্টুন প্রদর্শন এবং পদযাত্রা।