English / বাংলা
Editorial News 24

আশুরা শেষে ধর্মীয় রীতি মেনে শেষকৃত্য আয়োজনের সিদ্ধান্ত, বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান ইরানি কমিটির।

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি নিয়ে নতুন তথ্য জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কমিটি।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র মহররমের ১০ তারিখ আশুরা শেষ হওয়ার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হতে পারে।

মঙ্গলবার (৯ জুন) ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠানের বিষয়ে দ্বিতীয় দফা বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ধর্মীয় রীতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আশুরার শোককাল শেষ হওয়ার পরই শেষকৃত্য আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া জানানো হয়, মর্যাদাপূর্ণভাবে শেষকৃত্য সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় করা হচ্ছে।

কমিটি আরও সতর্ক করে জানিয়েছে, এ বিষয়ে গণমাধ্যমে যেসব অনুমানভিত্তিক বা যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা বিভ্রান্তি সৃষ্টি করছে। সবাইকে এ ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সময়সূচি ও আয়োজনের তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি নিয়ে নতুন তথ্য জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কমিটি।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র মহররমের ১০ তারিখ আশুরা শেষ হওয়ার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হতে পারে।

মঙ্গলবার (৯ জুন) ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠানের বিষয়ে দ্বিতীয় দফা বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ধর্মীয় রীতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আশুরার শোককাল শেষ হওয়ার পরই শেষকৃত্য আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া জানানো হয়, মর্যাদাপূর্ণভাবে শেষকৃত্য সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় করা হচ্ছে।

কমিটি আরও সতর্ক করে জানিয়েছে, এ বিষয়ে গণমাধ্যমে যেসব অনুমানভিত্তিক বা যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা বিভ্রান্তি সৃষ্টি করছে। সবাইকে এ ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সময়সূচি ও আয়োজনের তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0