উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময়সূচি নিয়ে নতুন তথ্য জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কমিটি।কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র মহররমের ১০ তারিখ আশুরা শেষ হওয়ার পর তার জানাজা ও দাফন সম্পন্ন করা হতে পারে।মঙ্গলবার (৯ জুন) ইসলামি বিপ্লবের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠানের বিষয়ে দ্বিতীয় দফা বিবৃতি প্রকাশ করা হয়।বিবৃতিতে বলা হয়, ধর্মীয় রীতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আশুরার শোককাল শেষ হওয়ার পরই শেষকৃত্য আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া জানানো হয়, মর্যাদাপূর্ণভাবে শেষকৃত্য সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় লজিস্টিক ও নিরাপত্তা ব্যবস্থার সমন্বয় করা হচ্ছে।কমিটি আরও সতর্ক করে জানিয়েছে, এ বিষয়ে গণমাধ্যমে যেসব অনুমানভিত্তিক বা যাচাইবিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা বিভ্রান্তি সৃষ্টি করছে। সবাইকে এ ধরনের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত সময়সূচি ও আয়োজনের তথ্য জানানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।