English / বাংলা
Editorial News 24

সম্প্রতি ‘দ্য ইপোক টাইমসকে’ দেওয়া এক সাক্ষাৎকারে হাং কাও দাবি করেন, ইরান বাহরাইনে ‘চরম ধ্বংসযজ্ঞ’ চালিয়েছে। যুদ্ধ শুরুর কয়েক মাস পর কোনো মার্কিন সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এমন স্বীকারোক্তি বিরল।

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ইরানের হামলার কথা স্বীকার নৌমন্ত্রীর

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ইরানের হামলার কথা স্বীকার নৌমন্ত্রীর

ইরানের হামলায় বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মার্কিন নৌমন্ত্রী হাং কাও। ওই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর রয়েছে।

সম্প্রতি ‘দ্য ইপোক টাইমসকে’ দেওয়া এক সাক্ষাৎকারে হাং কাও দাবি করেন, ইরান বাহরাইনে ‘চরম ধ্বংসযজ্ঞ’ চালিয়েছে। যুদ্ধ শুরুর কয়েক মাস পর কোনো মার্কিন সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে এমন স্বীকারোক্তি বিরল।

কাওয়ের বক্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান। তিনি মার্কিন নৌমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনী বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অন্যান্য মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে একাধিক হামলা হয়েছে। এর মধ্যে গত ৮ সেপ্টেম্বর রাতে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতেও হামলা হয়। এতে কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

ওপেন সোর্সে পাওয়া ছবি, ভিডিও ও বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাহরাইনের নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি (এনএসএ) ঘাঁটিটি একাধিক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ছবি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও এবং মার্কিন সেনা সদস্যদের সাক্ষাৎকার বিশ্লেষণ করে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ও ঘাঁটিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে।

তবে হামলার পরপরই পেন্টাগন এসব ক্ষয়ক্ষতির বিষয় প্রকাশ্যে স্বীকার করেনি। পরবর্তী বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঘাঁটির কমান্ড সেন্টারসহ অন্তত এক ডজন ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাং কাও জানান, ঘাঁটিটি পুনর্নির্মাণ বা সংস্কার করা হবে কি না, তা নিয়ে মার্কিন নৌবাহিনী মূল্যায়ন করছে। এ বিষয়ে পর্যালোচনার জন্য একটি টাস্কফোর্সও কাজ করছে।

মার্কিন নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাডমিরাল ড্যারিল কডল চলতি মাসের শুরুতে জানিয়েছিলেন, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এনএসএ বাহরাইন দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে না।কাও আরও জানান, ঘাঁটির ক্ষয়ক্ষতির প্রভাব পড়েছে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীর কার্যক্রমেও। ঘাঁটিতে রণতরীটির ক্রুদের জন্য নোঙর করার পর্যাপ্ত জায়গা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, মঙ্গলবার রাতে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আইআরজিসির দাবি, হামলায় এফ-৩৫, এফ-১৬ ও এফ-১৫ যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ, প্রস্তুতি ও মোতায়েনস্থল এবং বিমানগুলোর শেল্টারে আঘাত হানা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলায় কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এ-১০ থান্ডারবোল্ট অ্যাটাক বিমানও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। হামলায় বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তথ্যসূত্র: আল-জাজিরা

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, ইরানের হামলার কথা স্বীকার নৌমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0