জর্ডানের আল আজরাক এলাকায় থাকা মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র জর্ডানের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
বুধবার এক বিবৃতিতে জর্ডানের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরান থেকে নিক্ষেপ করা ২০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি প্রতিহত করা সম্ভব হয়নি। তবে সেগুলো জনবসতিহীন এলাকায় পড়ায় কোনো হতাহত বা অর্থনৈতিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
জর্ডানের আল আজরাকের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা কর্তৃপক্ষ।এর আগে কয়েক দিন আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলায় হরমুজ প্রণালিতে টহলরত মার্কিন নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করা হয়।এর জবাবে মঙ্গলবার ওমান উপসাগর ও খার্গ দ্বীপ এলাকায় হামলা চালিয়ে ইরানের পাঁচটি ট্যাংকার জাহাজ অকার্যকর করে দেওয়ার কথা জানায় মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।সেন্টকমের ওই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।
এদিকে বুধবার আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত ও বাহরাইনের বন্দরগুলোতেও হামলার পরিকল্পনা রয়েছে তাদের।বিবৃতিতে কুয়েত ও বাহরাইনের বন্দরে থাকা তেলবাহী ট্যাংকারের ক্রুদের দ্রুত জাহাজ ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। আইআরজিসি জানিয়েছে, বন্দরে নোঙর করা কিংবা অন্য অবস্থায় থাকা এসব জাহাজকে ভবিষ্যতে লক্ষ্যবস্তু করা হতে পারে।
সূত্র: এএফপি, আলজাজিরা
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন