সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে একটি অস্থায়ী অস্ত্রগুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।বুধবার প্রদেশটির সারমাদা শহরের কাছে বুর্জ আল-নুমরা গ্রামে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ ও অবিস্ফোরিত বিস্ফোরক সংরক্ষণের জন্য একটি অস্থায়ী গুদাম হিসেবে জায়গাটি ব্যবহৃত হচ্ছিল। সেখানেই হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণের শব্দ ও তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী ও জরুরি সেবাদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। হতাহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে গুদামটিতে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো তদন্ত শুরু করেছে কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।দীর্ঘদিনের সংঘাতের কারণে সিরিয়ার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ ও যুদ্ধের অবশিষ্ট বিস্ফোরক পড়ে রয়েছে। এসব বিস্ফোরক দেশটির সাধারণ মানুষের জন্য দীর্ঘদিন ধরেই প্রাণঘাতী ঝুঁকি তৈরি করছে।
সর্বশেষ এই ঘটনায় ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন