English / বাংলা
Editorial News 24

আওয়ামী লীগের আমলে গুম, খুন ও নির্যাতনের ঘটনায় বিচার নিশ্চিত করতে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের আমলে গুম, খুন ও নির্যাতনের ঘটনায় বিচার নিশ্চিত করতে রাজনৈতিক মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পলাতক আসামি ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে।

সংসদে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিতর্ক থাকতেই পারে। তবে ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের প্রশ্নে সবাইকে একসঙ্গে অবস্থান নেওয়ার প্রয়োজন রয়েছে।তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য তৈরি হয়েছিল, সেটিকে আরও শক্তিশালী করে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে নিতে হবে।

বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের সহযোগী ও পলাতক ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ প্রক্রিয়ায় সরকারের সমালোচনার পাশাপাশি সহযোগিতা করার জন্য তিনি বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান।

গুম-খুনের পরিসংখ্যান তুলে ধরলেন মন্ত্রী

বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সময়কার গুম, খুন ও নির্যাতনের বিভিন্ন পরিসংখ্যানও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে ১ হাজার ৪৮টি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে মৃত্যুর ঘটনা রয়েছে ১৩৩টি। সরকারি হিসাবে একই সময়ে জোরপূর্বক গুমের ঘটনা ৬৮৪টি।

মানবাধিকার সংগঠনগুলোর হিসাব অনুযায়ী জোরপূর্বক গুমের সংখ্যা ৭০৯টি বলে উল্লেখ করেন তিনি। এর মধ্যে ১৫৫ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।এ ছাড়া জুলাইয়ের গণঅভ্যুত্থানে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার তথ্য উঠে এসেছে বলেও সংসদে উল্লেখ করেন তিনি।

বেনজীরকে ফেরাতে প্রত্যর্পণ প্রক্রিয়া

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমদকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও সংসদে তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ কার্যকর রয়েছে এবং তাকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের কাছে বেনজীর আহমদকে ফেরত পাঠানোর জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। দেশটির পক্ষ থেকে চাওয়া অতিরিক্ত তথ্য ও প্রয়োজনীয় নথিও সরবরাহ করা হয়েছে।

এ ছাড়া প্রত্যর্পণ সংক্রান্ত আইনি কার্যক্রমে সহায়তার জন্য সংযুক্ত আরব আমিরাতে একটি আইন প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া পরিচালনা করছে।

গণমাধ্যমে বেনজীর আহমদ সংযুক্ত আরব আমিরাত ছেড়ে সেন্ট লুসিয়ায় গেছেন বলে খবর প্রকাশিত হলেও কোনো সংশ্লিষ্ট দেশ বা কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি বলেন, বিদেশে অবস্থানরত বেনজীর আহমদসহ কোনো পলাতক আসামিকে আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না। তাদের শনাক্ত ও গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল, বিদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশি মিশনগুলো সমন্বিতভাবে কাজ করছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0