English / বাংলা
Editorial News 24

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) একটি অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ পেয়ে সেখানে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, প্রায় দুই দিন ধরে ওই দম্পতিকে দেখা যাচ্ছিল না। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল।

গুয়াহাটিতে স্ত্রীকে হত্যার পর মরদেহ টুকরা, ফ্রিজে মিলল বিচ্ছিন্ন মাথা

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

গুয়াহাটিতে স্ত্রীকে হত্যার পর মরদেহ টুকরা, ফ্রিজে মিলল বিচ্ছিন্ন মাথা

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে স্ত্রীকে হত্যার পর মরদেহ খণ্ডবিখণ্ড করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে ওই নারীর বিচ্ছিন্ন মাথা একটি পলিথিন ব্যাগে ভরে ফ্রিজে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত স্বামী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) একটি অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ বের হওয়ার অভিযোগ পেয়ে সেখানে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান, প্রায় দুই দিন ধরে ওই দম্পতিকে দেখা যাচ্ছিল না। তাদের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল।

পরে পুলিশ অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে ওই নারীর খণ্ডবিখণ্ড মরদেহ দেখতে পায় তারা। মরদেহের কিছু অংশে আঘাতের চিহ্ন এবং পচন ধরার আলামত পাওয়া যায়। তবে ঘটনাস্থলে মাথাটি পাওয়া যায়নি।

এরপর পুরো বাসায় তল্লাশি চালানো হলে ফ্রিজের ভেতর একটি পলিথিন ব্যাগের সন্ধান পায় পুলিশ। ব্যাগ খুলে সেখান থেকে নারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়। নিহতের পরিচয় রিয়া তালুকদার (২৫) হিসেবে শনাক্ত করা হয়েছে। কয়েক মাস আগে তাঁর সঙ্গে অভিযুক্ত ব্যক্তির বিয়ে হয়েছিল বলে জানা গেছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতের স্বামীকে সর্বশেষ শুক্রবার দেখা গিয়েছিল। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার পর পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি শুরু করে।

পরে রোববার রাতে অভিযুক্ত নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশ তাঁর বক্তব্য রেকর্ড করেছে। এখন তাঁর দেওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থল থেকে পাওয়া আলামত ও অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। হত্যার ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে স্ত্রীকে হত্যার পর মরদেহ টুকরা, ফ্রিজে মিলল বিচ্ছিন্ন মাথা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0