ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্টে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে সেখান থেকেই দপ্তরের কাজ চালিয়ে যাচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত শনিবার রাতে তিনি বাসায় ফেরেন। বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল বাসায় এনে পর্যালোচনা করছেন এবং প্রয়োজনীয় বিষয়ে অনলাইনে দিকনির্দেশনা দিচ্ছেন।
মন্ত্রীর শারীরিক অবস্থা জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান, বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে বলা হয়েছে।
তিনি বলেন, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী নিয়মিত গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে যাচ্ছেন। মন্ত্রী সেগুলো পর্যালোচনা করছেন এবং প্রয়োজন অনুযায়ী অনলাইনেও দিকনির্দেশনা দিচ্ছেন। অর্থাৎ আপাতত বাসা থেকেই তিনি দাপ্তরিক দায়িত্ব সামলাচ্ছেন।
গত ১ সেপ্টেম্বর রাতে ফুসফুসের সংক্রমণ, ঠান্ডা-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিদ্যুৎমন্ত্রী। চিকিৎসা শেষে আশঙ্কামুক্ত অবস্থায় তিনি বাসায় ফিরেছেন।মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জানান, মন্ত্রী শিগগিরই সুস্থ হয়ে সশরীরে সচিবালয়ে ফিরবেন। পাশাপাশি জাতীয় সংসদের অধিবেশনেও যোগ দেওয়ার আশা করা হচ্ছে।
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন