English / বাংলা
Editorial News 24

নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৩) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মাদ্রাসাছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

মাদ্রাসাছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন

নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৩) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১০ জুলাই মেরাজ আলী তার কক্ষে ডেকে নিয়ে এক মাদ্রাসাছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। পরে প্রায় দুই মাস ধরে বিভিন্ন সময়ে তিনি শিশুটিকে একাধিকবার বলাৎকার করেন বলে মামলায় অভিযোগ করা হয়।বিষয়টি জানাজানি হলে মেরাজ আলী মাদ্রাসা থেকে পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর ভুক্তভোগীর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।মামলার বাদীসহ মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন।

নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে তা ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মাদ্রাসাছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী (২৩) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১০ জুলাই মেরাজ আলী তার কক্ষে ডেকে নিয়ে এক মাদ্রাসাছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। পরে প্রায় দুই মাস ধরে বিভিন্ন সময়ে তিনি শিশুটিকে একাধিকবার বলাৎকার করেন বলে মামলায় অভিযোগ করা হয়।বিষয়টি জানাজানি হলে মেরাজ আলী মাদ্রাসা থেকে পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর ভুক্তভোগীর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।মামলার বাদীসহ মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন।

নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে তা ভুক্তভোগী শিশুর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

Editorial News 24

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0