English / বাংলা
Editorial News 24

রোববার দুপুর দেড়টার দিকে পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত ভবনটি হঠাৎ ধসে পড়ে। খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে অভিযান শুরু করে।

দিল্লিতে বহুতল ভবন ধসে ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

দিল্লিতে বহুতল ভবন ধসে ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা

ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সত্য নিকেতনে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে ভবনের ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভবন ধসের সময় সেখানে অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

রোববার দুপুর দেড়টার দিকে পেইং গেস্ট হিসেবে ব্যবহৃত ভবনটি হঠাৎ ধসে পড়ে। খবর পেয়ে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের সন্ধানে অভিযান শুরু করে।এক সরকারি প্রতিনিধি জানিয়েছেন, ভবনের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে মোট কতজন আটকা পড়েছেন বা আহত হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, ভবন ধসে পড়ার সময় সেখানে প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিলেন। তবে রোববার ছুটির দিন হওয়ায় তাদের বেশিরভাগই বাইরে কিংবা নিজ নিজ বাড়িতে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআইকে জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে ‘বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার এবং সাহায্যের জন্য মানুষের আর্তনাদ শোনা গেছে।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ধসে পড়া ভবনের আশপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন। দমকলকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজনকে কংক্রিটের স্ল্যাবের নিচে আটকে থাকতে দেখা গেছে। তাকে উদ্ধারে আশপাশের লোকজন স্ল্যাব সরানোর চেষ্টা করছেন।

উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে অন্তত ১২টি দমকলের গাড়ি পাঠানো হয়েছে। ভারী কংক্রিটের স্ল্যাব ও গার্ডার সরাতে একটি এক্সকাভেটরও ব্যবহার করা হচ্ছে। দমকল বাহিনীর পাশাপাশি দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানান, এখন পর্যন্ত ভবন থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।তিনি বলেন, ধসে পড়া ভবনের ভেতর থেকে কয়েকজন শিক্ষার্থী ফোন করছেন। এতে সেখানে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দিল্লিতে বহুতল ভবন ধসে ধ্বংসস্তূপে বহু মানুষ আটকা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0