English / বাংলা
Editorial News 24

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, শুধু ফুটবল নয়, বিভিন্ন ডিসিপ্লিনের ম্যাচেও প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য থামানো হবে। এ সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা করতালির মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে মেসির অবদানের প্রতি শ্রদ্ধা জানাবেন।

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর তাকে বিশেষ সম্মান জানানোর উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আগামী সপ্তাহান্তে দেশটির পুরুষ ও নারী ফুটবলের সব ঘরোয়া ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে এক মিনিটের জন্য খেলা বন্ধ রেখে মেসিকে সম্মান জানানো হবে।

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, শুধু ফুটবল নয়, বিভিন্ন ডিসিপ্লিনের ম্যাচেও প্রথমার্ধের ১০ মিনিটে খেলা এক মিনিটের জন্য থামানো হবে। এ সময় স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা করতালির মাধ্যমে আর্জেন্টিনার জার্সিতে মেসির অবদানের প্রতি শ্রদ্ধা জানাবেন।যেসব স্টেডিয়ামে ভিডিও বোর্ড রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসিকে নিয়ে তৈরি বিশেষ শ্রদ্ধাঞ্জলি ভিডিও প্রদর্শন করা হবে। মেসির অবসর ঘোষণার পর এএফএর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওটিই স্টেডিয়ামে দেখানো হবে।

৩৯ বছর বয়সী মেসি সোমবার ইনস্টাগ্রামে হাতে লেখা একটি বার্তার ছবি প্রকাশ করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। তিনি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার পরাজয়ই জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচ ছিল।অবসরের সিদ্ধান্ত জানিয়ে মেসি বলেন, তিনি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন এবং দেওয়ার মতো আর কিছু অবশিষ্ট নেই। সিদ্ধান্তটি তাকে কষ্ট দিয়েছে বলেও জানান তিনি। তবে তার মতে, এখন সরে দাঁড়ানোর সময় এসেছে।

২০০৫ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেকের পর দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে মেসি দেশটির ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকায় পরিণত হন। জাতীয় দলের হয়ে ১২৫ গোল করে তিনি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া মেসি ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন। তার নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এটি ছিল দেশটির তৃতীয় বিশ্বকাপ শিরোপা।বিশ্বকাপের ইতিহাসেও একাধিক রেকর্ড রয়েছে মেসির দখলে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ ২৩টি ম্যাচ জয়ের রেকর্ডও রয়েছে তার।আর্জেন্টিনার জার্সিতে মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্মরণীয় করে রাখতেই দেশের ঘরোয়া ম্যাচগুলোতে এই বিশেষ শ্রদ্ধা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এএফএ।

আপনার মতামত লিখুন

Editorial News 24

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
google.com, pub-1718561036151648, DIRECT, f08c47fec0942fa0