যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন এই নীতির আওতায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী এবং শিক্ষা কার্যক্রমে ব্যবহৃত ৪০টি এআইভিত্তিক টুল রয়েছে।বুধবার ঘোষিত এই নিষেধাজ্ঞা এক বছর কার্যকর থাকবে বলে জানিয়েছে আলজাজিরা। তবে শিক্ষকরা পাঠ পরিকল্পনা তৈরি ও অন্যান্য শিক্ষাসংক্রান্ত কাজে এআই ব্যবহার করতে পারবেন।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, শিশুদের শেখার ক্ষেত্রে শিক্ষক ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহপাঠীদের সঙ্গে সম্পর্ক তৈরি, শিক্ষকদের কাছ থেকে শেখা এবং নিজেরা কঠিন সমস্যার সমাধান করার অভিজ্ঞতা শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।মামদানি জানান, আগামী এক বছর এ নীতির প্রভাব পর্যবেক্ষণ করা হবে। একই সময়ে সীমিতসংখ্যক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীকে নিয়ে এআই ব্যবহারের একটি পরীক্ষামূলক কর্মসূচিও চালু করা হবে।এই পরীক্ষামূলক কর্মসূচিতে গণিত শেখার এআই প্ল্যাটফর্ম ‘এডিয়া’ সপ্তাহে সর্বোচ্চ ২০ মিনিট এবং ইংরেজি ভাষা শেখার প্ল্যাটফর্ম ‘কুইল’ সপ্তাহে সর্বোচ্চ ১৫ মিনিট ব্যবহার করা যাবে।
নতুন নীতিমালায় অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের দৈনিক স্ক্রিন টাইমও ধাপে ধাপে কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন ৪৫ মিনিটের কম স্ক্রিন ব্যবহারের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পাশাপাশি উচ্চবিদ্যালয় পর্যন্ত ‘কম্প্যানিয়ন চ্যাটবট’ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।এমন সময়ে নিউইয়র্কের সরকারি স্কুলগুলো শিক্ষার ফলাফল নিয়েও চ্যালেঞ্জের মুখে রয়েছে। ২০২৫ সালে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পড়ার দক্ষতার স্কোর ৬ শতাংশ কমে যায়।
মিশিগান বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক মার্গারেট মুরি মনে করেন, নিউইয়র্কের এই সিদ্ধান্ত এআই ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বার্তা দিচ্ছে। তবে নিষেধাজ্ঞাটি বাস্তবে কতটা কার্যকর হবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। কারণ এটি কীভাবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।বিশেষজ্ঞদের মতে, নিউইয়র্কের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের অন্যান্য স্কুল ব্যবস্থায় এআই ব্যবহারের নীতিমালা তৈরিতেও প্রভাব ফেলতে পারে।
তথ্যসূত্র: আলজাজিরা
 (1500 x 470 px)_20260524_154935_0000.png)
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন